শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৮, ১২-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (১২ অক্টোবর) সকালে ঢাকার বায়ুমান ১৫৮ স্কোরে পৌঁছেছে, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৮। এছাড়া ১৯৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ভারতের কলকাতা। ১৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয়, ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে চীনের বেইজিং, ১৭২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে সিঙ্গাপুর এবং ১৬৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বায়ুমান নির্দেশ করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
এমপি/ আরআই