শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৭, ২০-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, ২১১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের নয়াদিল্লি এবং ২০১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। এ ছাড়া ১৯৩ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর চতুর্থ এবং ১৭৬ স্কোর নিয়ে ভারতের মুম্বাই পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ০ থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’। সূচক ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
এমপি/ আরআই