শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৫৭, ২০-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৯ অক্টোবর) ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নারীদের জীবনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গবেষণা জোরদার, রোগ প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসার উন্নয়ন এবং গবেষণার ফলাফল বাস্তব চিকিৎসা ও নীতিনির্ধারণে কাজে লাগানো এ উদ্যোগের লক্ষ্য।
টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস এবং স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। ট্রাম্প জানান, স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে সোমবারই টাস্কফোর্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সম্প্রতি স্তন ক্যান্সারের চিকিৎসা শেষ করেছেন সুসি ওয়াইলস।
নির্বাহী আদেশ অনুযায়ী, নতুন বিভাগটি এনআইএইচের উপযুক্ত কোনো ইনস্টিটিউট বা সেন্টারের অধীনে আগামী ৯০ দিনের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। নারীদের স্বাস্থ্য নিয়ে গবেষণার পাশাপাশি গবেষণালব্ধ ফলাফলকে বাস্তব চিকিৎসাসেবায় প্রয়োগের ওপর গুরুত্ব দেবে বিভাগটি। এনআইএইচের ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ‘অফিস অব রিসার্চ অন উইমেনস হেলথ’-এর সঙ্গে সমন্বয় করে কাজ করবে নতুন বিভাগটি; পুরোনো কার্যালয়ের পরিবর্তে এটি গঠন করা হবে না।
নতুন বিভাগে নারীদের মধ্যে তুলনামূলক বেশি দেখা যায় বা নারীদের বিশেষভাবে প্রভাবিত করে—এমন রোগ নিয়ে গবেষণায় গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে রয়েছে হৃদ্রোগ, ক্যান্সার, অটোইমিউন ও প্রদাহজনিত রোগ, দীর্ঘস্থায়ী ব্যথা, এন্ডোমেট্রিওসিস, জরায়ুর ফাইব্রয়েড, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, বন্ধ্যত্ব, মেনোপজ, আলঝেইমার রোগ ও অস্টিওপোরোসিস।
এ ছাড়া ক্লিনিক্যাল ট্রায়ালে নারী ও মেয়েদের অংশগ্রহণ বাড়ানো, নারীদের স্বাস্থ্যসমস্যার দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং চিকিৎসার উন্নয়নে কাজ করবে বিভাগটি। গবেষণার অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো জৈবিক বৈশিষ্ট্য হিসেবে লিঙ্গের বিষয়টি বিবেচনায় নিচ্ছে কি না, সে বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার কথাও আদেশে বলা হয়েছে।
মেলানিয়া ট্রাম্প বলেন, আর্থিক অবস্থা নির্বিশেষে নারীদের জন্য চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সহজলভ্য ও সাশ্রয়ী করা উচিত। পাশাপাশি নারীদের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের নীরবতা ভেঙে খোলামেলা আলোচনা, শিক্ষা ও সহমর্মিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তবে ট্রাম্প প্রশাসন এর আগে এনআইএইচসহ বিভিন্ন স্বাস্থ্য খাতে ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে। বৈচিত্র্য-সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার অনুদান কমানোর চেষ্টাও করেছে প্রশাসন। নতুন নির্বাহী আদেশে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ২০২৪ সালের মার্চে জারি করা নারীদের স্বাস্থ্য গবেষণাবিষয়ক নির্বাহী আদেশ এবং ২০২৩ সালের নভেম্বরে জারি করা এ-সংক্রান্ত একটি স্মারক বাতিল করা হয়েছে।
এমপি/ আরআই