ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৫ কার্তিক ১৪৩৩, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

প্রধানমন্ত্রী

উপজেলা হাসপাতালে শয্যা দ্বিগুণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৭, ২০-১০-২০২৬

উপজেলা হাসপাতালে শয্যা দ্বিগুণ করবে সরকার

ছবি: মেডিকেল পোস্ট

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালের শয্যাসংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব হাসপাতালে শিশু ও নারীদের জন্য পৃথক শয্যার পাশাপাশি কিডনি রোগীদের ডায়ালিসিস সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালের শয্যাসংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব হাসপাতালে শিশু ও নারীদের জন্য পৃথক শয্যার পাশাপাশি কিডনি রোগীদের ডায়ালিসিস সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এতে সাধারণ রোগের চিকিৎসার জন্য গ্রামের মানুষকে শহরে ছুটতে হবে না।’

এ সময় প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক পরিস্থিতি, কলকারখানা চালু, বেকারত্ব দূরীকরণ ও আখচাষিদের প্রণোদনা নিয়েও কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে জনসভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ রাজশাহী জেলার সংসদ সদস্যরা বক্তব্য দেন। সমাবেশে সনাতন ধর্মাবলম্বীসহ জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতা-কর্মী অংশ নেন।

এমপি/ আরআই

আরও পড়ুন