শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৬, ২০-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাম্প্রতিক বন্যায় সনাতনী ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থসহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে মোট ১৪০ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মাদকদ্রব্য বিক্রি, সেবন কিংবা জুয়াসহ কোনো ধরনের অপকর্ম বরদাশত করা হবে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে বহু অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে ভালো রাখতে অভিযান অব্যাহত থাকবে।
রাজনীতি প্রসঙ্গে ডা: এম এ মুহিত বলেন, ‘আগের দিনের সেই হট্টগোল আর নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার রাজনীতির কবর রচনা করা হয়েছে। রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের মন জয় করতে হবে।’
বিরোধী ও সমালোচনাকারী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নিজেদের কোনো রূপরেখা বা গঠনমূলক কর্মপরিকল্পনা নেই। তারা জনগণের উন্নয়ন কিংবা পাশে থাকার কথা না বলে কেবল সরকার ও অন্যের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত থাকে। বিভক্তি ও অপপ্রচার সৃষ্টিকারী এসব অপরাজনীতিকে সামাজিকভাবে বর্জন ও ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও মানোন্নয়ন করা হচ্ছে। শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ও সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষকরা সম্মানিত হলে এবং উন্নত প্রশিক্ষণ পেলে আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। একইসঙ্গে নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি শাসনব্যবস্থা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।
এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, দলীয় নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এমপি/ আরআই