ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৫ কার্তিক ১৪৩৩, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৩০০ রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১৭, ২০-১০-২০২৬

সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৩০০ রোগী

ছবি: মেডিকেল পোস্ট

খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন তিন শতাধিক রোগী। এ কার্যক্রমে সেনাবাহিনীর চিকিৎসকদের পাশাপাশি চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞরা চিকিৎসাসেবা দেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল খান সজিবুল ইসলাম। এতে সেনাবাহিনীর চিকিৎসকদের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আসা চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা ও চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।

এদিকে, দীর্ঘদিন পর চিকিৎসাসেবা পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ কার্যক্রমের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় লক্ষ্মীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ, বর্মাছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলম, মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাকিল, চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা, চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা এবং বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

আরও পড়ুন