ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৫ কার্তিক ১৪৩৩, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢামেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫০, ২০-১০-২০২৬

ঢামেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

ছবি: মেডিকেল পোস্ট

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের নিচতলা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ২২ বছর।

হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ মিয়া জানান, দুপুর ১২টার দিকে নতুন ভবনের নিচতলার মেঝেতে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন