শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৬, ২০-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৭৬৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৬ জন। এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। তাদের মধ্যে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০। অন্যদিকে, নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে।
এমপি/ আরআই