শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:১৮, ২০-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সম্প্রতি ভারতের রাসায়নিক ও সার মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, ওষুধগুলোর সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) ৩০ শতাংশের বেশি মুনাফা রাখতে পারবেন না ব্যবসায়ীরা। আগামী ৯ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।
দাম কমানোর তালিকায় রয়েছে ২০টির বেশি ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপির ওষুধ। এ ছাড়া স্তন, প্রোস্টেট, কোলন, ডিম্বাশয় ও জরায়ুমুখের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধও রয়েছে তালিকায়।
এর আগে ২০১৯ সালে ৪২টি ক্যানসারের ওষুধের দাম নিয়ন্ত্রণে এনেছিল ভারত সরকার। ওই উদ্যোগে ওষুধগুলোর দাম সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত কমেছিল।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগের উদ্যোগের ধারাবাহিকতায় এবার আরও বেশি ওষুধকে মূল্য নিয়ন্ত্রণের আওতায় আনা হচ্ছে। এর লক্ষ্য ক্যানসারের চিকিৎসার ব্যয় কমিয়ে রোগীদের জন্য ওষুধ আরও সহজলভ্য করা।
এমপি/ আরআই