শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৬, ২১-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (২১ অক্টোবর) সকাল থেকেই ইন্টার্ন চিকিৎসকরা এই কর্মবিরতি পালন করছেন।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট, রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। ইতোমধ্যে একাধিক ইন্টার্ন চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি নিরাপত্তার স্বার্থে এক নারী ইন্টার্ন চিকিৎসককে সাধারণ পোশাকে ওয়ার্ড ছাড়তে হয়েছে।
এ ছাড়া হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছে। সীমিত জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি ইন্টার্ন চিকিৎসকদের।
ডা: এস এম তপু বলেন, ‘আমরা বাধ্য হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি। হাসপাতালে আমাদের কর্মবিরতি চলবে। নিরাপত্তার যথেষ্ট ঘাটতি রয়েছে। এছাড়া আমাদের অন্য দাবিগুলোও যৌক্তিক। আমাদের দাবি মানলে তবেই আমরা ডিউটিতে ফিরে যাব।’
এদিকে, তাদের পাঁচ দফা দাবিগুলো হলো—ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ; ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত; একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজনের প্রবেশের নিয়ম কার্যকর; রোগী ভর্তির দিন ও পরবর্তী দিন সংশ্লিষ্ট ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত এবং দ্রুত ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।
এ বিষয়ে জানতে রামেক হাসপাতালের মুখপাত্র ডা: মো. শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তার কোনো সাড়া মেলেনি।
এমপি/ আরআই