শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৮, ২১-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (২১ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। ১৮২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর। ১৮১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের মুম্বাই এবং ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া সূচক ১৫১ থেকে ২০০ হলে বাতাস ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
এমপি/ আরআই