শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২১, ২৫-১০-২০২৬ | আপডেট: ৪:২৬, ২৫-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
রোববার (২৫ অক্টোবর) দুপুরে বগুড়ার শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চক্ষুচিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রমের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যেক গ্রামে গ্রামে স্বাস্থ্য আপারা যাবেন। তারা আপনাদের খোঁজখবর নেবেন, প্রেশার ও ডায়াবেটিস মাপবেন এবং হাসপাতালে যাওয়ার আগেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবেন। সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই সেবা দেওয়া হবে।’
রাজনৈতিক প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, ‘জামায়াত ধর্মকে পুঁজি করে রাজনীতি করলেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কথা কখনো ভাবেনি। অথচ তাদের কথা ভেবেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তিন লক্ষাধিক মসজিদের ইমাম ও খাদেমকে আগামী তিন বছরের মধ্যে জাতীয় স্বীকৃতি দিয়ে বেতন-ভাতার আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘আপনাদের সন্তান তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও খাল খননসহ নানা জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করেছেন। আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।’
চক্ষুসেবা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমার আসনের যাদের চোখের সমস্যা রয়েছে, তাদের সবার চোখ ঠিক রাখতে চাই। যাতে নিজের জীবন-জীবিকা পরিচালনার পাশাপাশি ব্যালট পেপারে ধানের শীষ প্রতীক সঠিকভাবে দেখে সিল দিতে পারেন।’
উল্লেখ্য, শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে পরিচালিত এ চক্ষুচিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রমে প্রায় চার হাজার মানুষকে সেবা দেওয়া হয়। এর আগে প্রথম দিনে মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে দুই হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুচিকিৎসা দেওয়া হয়।
এমপি/ আরআই