ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৬, ২৫-১০-২০২৬

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে দুই হাজার ২৪৯ জন।

রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৩ হাজার ৯৪৮ জনে। এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৪০০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ২৬৮ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার দুজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার একজন, খুলনা বিভাগের একজন, রাজশাহী বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের দুজন রয়েছেন। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে দুজন শিশু রয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন