শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০১, ১৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৫ নভেম্বর) দলটির মিডিয়া বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়। এর তিন দিন আগে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) থেকেও বহিষ্কার করা হয় ডা: ইসমাইলকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা: ইসমাইলের বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আবু বকর বলেন, ডা: ইসমাইল তাদের সঙ্গেই ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির অভিযোগ ওঠায় তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখতে এবং বহিষ্কারের সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে ডা: ইসমাইল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, কখনো জামায়াতের কর্মী ছিলেন না। যদিও দলটির শুভাকাঙ্ক্ষী এবং অতীতে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এনডিএফের সহসভাপতির পদ থেকে ডা: ইসমাইলকে বহিষ্কার করা হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
এদিকে হাসপাতাল মোড় এলাকার ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিজের চেম্বারও বন্ধ রাখতে হয়েছে ডা: ইসমাইলকে। গত ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান লোকজন নিয়ে হাসপাতালে গিয়ে মালিকানা দাবি করেন। এর পরদিন হাসপাতালটি দখলের আশঙ্কায় চেম্বার বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। পাশাপাশি হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগও তোলা হয় ডা: ইসমাইলের বিরুদ্ধে।
এমপি/ আরআই