শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৩, ১৬-১১-২০২৬ | আপডেট: ৩:১০, ১৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (১৬ নভেম্বর) সকালে দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল (১৫ নভেম্বর) বিকেলে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করে উপজেলা প্রশাসন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ অলিদাহ গ্রামের আকবর আলী এবং বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলাম। আকবর আলী চিকিৎসক পরিচয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার সকালে দুলাই ইউনিয়নের মোক্তার শেখের বাড়িতে চক্ষু ক্যাম্পের আয়োজন করে বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টার। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণের কথা বলে এলাকায় মাইকিং করা হয়। ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ওষুধও সরবরাহ করা হচ্ছিল। তবে ক্যাম্পের আড়ালে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা দেওয়া এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। সংস্থাটির তথ্য ও সহযোগিতায় উপজেলা প্রশাসন অভিযান চালায়।
অভিযানে আকবর আলী চিকিৎসক হিসেবে কোনো বৈধ সনদ বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন দেখাতে পারেননি। একইভাবে রাকিবুল ইসলামও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ প্রতারণার মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে তাদের চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া ক্যাম্পের প্রচারকাজে যুক্ত রবিউল ইসলাম ও রুপা আক্তারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এমপি/ আরআই