ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৫ জমাদিউস সানি ১৪৪৮

সিসিইউ থেকে কেবিনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫৬, ১৬-১১-২০২৬

সিসিইউ থেকে কেবিনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

ছবি: মেডিকেল পোস্ট

হৃদযন্ত্রে দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো ও অন্যটিতে বেলুনিং করার পর সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এর আগে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ার পর রোববার বিকেলে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে তার চিকিৎসা করা হয়। এ সময় দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো হয় এবং অন্যটিতে বেলুনিং করা হয়। চিকিৎসার পর তাকে সিসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তখন জানানো হয়েছিল, পরবর্তী ২৪ ঘণ্টা তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

এমপি/ আরআই

আরও পড়ুন