ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৫ জমাদিউস সানি ১৪৪৮

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৫৭, ১৬-১১-২০২৬

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২ জনে। একই সময় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এ সময় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। বিভাগটিতে ভর্তি রোগীর সংখ্যা ৬৭৩ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫১, খুলনা বিভাগে ২০১, বরিশাল বিভাগে ১৮৪, রাজশাহী বিভাগে ১৪৫, রংপুর বিভাগে ৭১, ময়মনসিংহ বিভাগে ৬১ এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৫১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৮৭, চট্টগ্রাম বিভাগে ৪৯, ময়মনসিংহ বিভাগে ৪০, বরিশাল বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ৩১, রংপুর বিভাগে ৮ এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন