শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৭, ১৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে মেডিগো হেলথকেয়ার আয়োজিত বিশ্ব আকুপাংচার দিবসের এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
সেমিনারে আকুপাংচার চিকিৎসার ওপর কী-নোট উপস্থাপন করেন আকুপাংচার স্পেশালিস্ট ডা: আব্দুল কাইয়ুম খান ও ডা: মুশফিকুর রহমান।
‘সায়েন্টিফিক এভিডেন্স অব সেফটি অ্যান্ড এফিকেসি অব আকুপাংচার’ শীর্ষক কী-নোট বক্তব্যে ডা: মুশফিকুর রহমান বলেন, বাংলাদেশে দীর্ঘমেয়াদি পেশি ও জয়েন্টের ব্যথা, মাইগ্রেন, হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম (আইবিএস) এবং ফাইব্রোমায়ালজিয়ার চিকিৎসায় আকুপাংচার ভালো ফল দিচ্ছে।
তিনি বলেন, বিশ্বব্যাপী ২০ থেকে ৩০ শতাংশ মানুষ এ ধরনের ব্যথায় আক্রান্ত। বিশ্ব স্পাইন দিবস উপলক্ষ্যে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশেরও বড় একটি অংশ মেরুদণ্ডের বিভিন্ন সমস্যায় ভুগছে। বিশেষ করে নারী, বয়স্ক ব্যক্তি, ডেস্কে কাজ করা মানুষ, দীর্ঘসময় গাড়ি চালক, ব্যাংক ও পোশাকশিল্পের কর্মী এবং কায়িক শ্রমজীবীদের মধ্যে এসব সমস্যা বেশি দেখা যায়।
আকুপাংচারের কার্যপদ্ধতি তুলে ধরে তিনি বলেন, এ চিকিৎসা লোকাল টিস্যুকে উদ্দীপিত করে, স্পাইনাল গেট মডুলেশন ঘটায় এবং এন্ডোরফিন ও এনকেফালিনের মতো উপাদান নিঃসরণে সহায়তা করে। প্রায় ৭৫০ জন রোগীর ওপর পরিচালিত ১৭টি র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালে এর কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। ম্যানুয়াল আকুপাংচারের তুলনায় ইলেকট্রো-আকুপাংচার আরও বেশি কার্যকর ভূমিকা রাখে বলেও জানান তিনি।
ডা: মুশফিকুর রহমান আরও বলেন, আকুপাংচার চিকিৎসার মাধ্যমে অনিদ্রা ও দীর্ঘমেয়াদি মাথাব্যথা উপশম সম্ভব হচ্ছে। এ থেরাপিতে ঘুমের হরমোন মেলাটোনিনের মাত্রা বাড়ে এবং তিন থেকে চার সপ্তাহের মধ্যে অনিদ্রার ক্ষেত্রে উন্নতি দেখা যায়। ব্যথানাশক ও স্টেরয়েডের ওপর নির্ভরতা কমানো এবং আকুপাংচার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই বিশ্ব আকুপাংচার দিবসের অন্যতম লক্ষ্য।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, মেডিকেল ও হাসপাতালগুলোতে চিকিৎসার পাশাপাশি অন্যান্য সুবিধা নিশ্চিত করা গেলে জনগণ উপকৃত হবে। এ বিষয়ে সরকার উদ্যোগ নিলে তারা সহযোগিতার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, দেশে চিকিৎসা ব্যয় অনেক বেশি। আকুপাংচারসহ বিকল্প চিকিৎসার প্রসার ঘটলে স্বল্প খরচে বেশি মানুষ চিকিৎসাসেবা নিতে পারবেন। এ চিকিৎসার প্রচারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সরকারের বিভিন্ন নীতি ও দুর্নীতির সমালোচনা করে আব্দুস সাত্তার বলেন, দেশের প্রতিটি খাতে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। স্বাধীনতার ৫৫ বছর পরও বাংলাদেশ স্বনির্ভরভাবে দাঁড়াতে পারেনি। অঢেল সম্পদ থাকা সত্ত্বেও বিদেশের সহযোগিতার ওপর নির্ভর করতে হচ্ছে। সম্পদের সঠিক ব্যবহার ও যোগ্য নেতৃত্ব থাকলে অন্যের কাছে সাহায্য চাইতে হতো না।
মেডিগো হেলথকেয়ার লিমিটেডের প্রধান উপদেষ্টা ডা: ইয়াজদান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশনের (বুয়ামা) সভাপতি ডা: তাওহিদ আল বেরুনী, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ এবং সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও আকুপাংচার বিভাগের প্রধান ডা: মাকসুদ আলী।
এমপি/ আরআই