শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১২, ১৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মিলন হলে কেন্দ্রীয় সেমিনার সাব-কমিটির উদ্যোগে ‘হেড অ্যান্ড নেক ক্যান্সার টুডে: বারডেন, ট্রেন্ডস অ্যান্ড মডার্ন ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো. মুজিবুর রহমান হাওলাদার।
প্রথম অধিবেশনে ‘হেড অ্যান্ড নেক ক্যান্সার টুডে: বারডেন, ট্রেন্ডস অ্যান্ড মডার্ন ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস’ বিষয়ে আলোচনা করেন বিএমইউর অটোল্যারিঙ্গোলজি–হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের হেড-নেক সার্জারি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা: মো. আবদুস সাত্তার। দ্বিতীয় অধিবেশনে ‘হেড অ্যান্ড নেক ক্যান্সার আপডেট: অ্যাডভান্সেস বিয়ন্ড সার্জারি’ বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন।
সেমিনারে মাথা ও গলার ক্যান্সারের বর্তমান পরিস্থিতি, রোগের প্রবণতা এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অস্ত্রোপচারের পাশাপাশি রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি ও সমন্বিত চিকিৎসার ভূমিকা তুলে ধরা হয়।
আলোচনায় ক্যান্সারের চিকিৎসায় সার্জিক্যাল অনকোলজিস্ট, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, রেডিওলজিস্ট ও প্যাথলজিস্টসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বিত অংশগ্রহণের গুরুত্বও উঠে আসে।
আয়োজকদের মতে, এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন চিকিৎসকদের মধ্যে সর্বশেষ গবেষণালব্ধ জ্ঞান বিনিময়, বহুবিভাগীয় সহযোগিতা এবং প্রমাণভিত্তিক ক্যান্সার চিকিৎসার প্রসারে ভূমিকা রাখবে।
এমপি/ আরআই