ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩, ১২ জমাদিউস সানি ১৪৪৮

‘ফিজিশিয়ান স্যাম্পল’ বিক্রি, তিন ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০০, ২৩-১১-২০২৬

‘ফিজিশিয়ান স্যাম্পল’ বিক্রি, তিন ফার্মেসিকে জরিমানা

ছবি: মেডিকেল পোস্ট

ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্রয় নিষিদ্ধ ‘ফিজিশিয়ান স্যাম্পল’ ওষুধ মজুদ এবং বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (২২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে দুলাল সার্জিক্যাল কর্পোরেশন, মুন্সি মেডিসিন কর্নার এবং মেসার্স নাদিম এন্টারপ্রাইজ অ্যান্ড সার্জিক্যাল মার্টকে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে অর্থদণ্ড করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সার্বিক সহায়তা করেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন, সদর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ মজুদ এবং বিক্রি থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন