ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩, ১২ জমাদিউস সানি ১৪৪৮

হাইকোর্টের আদেশ স্থগিত

মেডিকেলসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৯, ২৩-১১-২০২৬

মেডিকেলসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই

ছবি: মেডিকেল পোস্ট

মেডিকেল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই। ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর ফলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে।

এর আগে গত ১৮ নভেম্বর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত। হাইকোর্টের আদেশে অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখার পাশাপাশি উচ্চমাধ্যমিকের সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অংশ নেওয়া যোগ্য শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন করার সুযোগ দিতে বলা হয়েছিল।

ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার চেম্বার আদালতে শুনানি শেষে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন