শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৯, ২৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদায়নপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে ডা: মাহমুদুল ইসলাম ও ডা: আব্দুল আলীমকে নিউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে পদায়ন করা হয়েছে। একই বিভাগে ডা: মোহাম্মদ সাঈদ হাসানকে অধ্যাপক পদে পদায়ন করে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
নিউরো-ফিজিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে পদায়ন পেয়েছেন ডা: শামিম রশিদ। ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগে অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়েছে ডা: মোহা. বখতিয়ার আযম ও ডা: মো. মাহবুবুল আলমকে।
নিউরোসার্জারি বিভাগে অধ্যাপক হিসেবে পদায়ন পেয়েছেন ডা: ফরহাদ হোসেন চৌধুরী, ডা: মোহাম্মদ আশরাফুল হক ও ডা: মোহাম্মদ রফিকুল ইসলাম। তাদের মধ্যে ডা: ফরহাদ হোসেন চৌধুরীকে নিনসে পদায়ন করা হয়েছে। অন্য দুজনকে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত রাখা হয়েছে। এ ছাড়া ডা: মুহ. রফিকুল ইসলামকে ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ডা: সাবিনা জেসমিনকে ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এবং ডা: এ কে এম গোলাম কবীরকে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে। তাদের দুজনকেই ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় পরবর্তী কর্মদিবসে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
এমপি/ আরআই