শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯, ২৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সম্প্রতি ডিজিডিএর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ৪০(ঘ) ধারা অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওভার দ্য কাউন্টার (ওটিসি) ওষুধ ব্যতীত অ্যান্টিবায়োটিকসহ অন্য কোনো ওষুধ বিক্রি বা বিতরণ করা যাবে না। অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয়ের তথ্য যথাযথভাবে রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো দিতে হবে।
ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স গ্রহণের পরামর্শ দিতে বলা হয়েছে। একই সঙ্গে সব ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ এবং রেড লেবেলযুক্ত মোড়ক ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বা বিতরণ এবং ক্রয়-বিক্রয়ের রেজিস্টার সংরক্ষণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অ্যান্টিবায়োটিক ব্যবহারকারীদেরও চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এসব ওষুধ ক্রয়, সেবন ও ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ডিজিডিএ। পাশাপাশি ওষুধের মেয়াদ যাচাই করে কেনার পাশাপাশি বিক্রেতার স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো সংগ্রহ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স সম্পন্ন না করলে জীবাণু অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে উঠতে পারে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তাই সুস্থ বোধ করলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের কোর্স শেষ করতে হবে। মেয়াদোত্তীর্ণ বা নষ্ট অ্যান্টিবায়োটিক মাটি, পানি কিংবা আবর্জনায় না ফেলে নিকটস্থ ফার্মেসিতে ফেরত দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমপি/ আরআই