ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৪, ২২-১১-২০২৬

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৮ জনে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও রংপুর বিভাগে ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ সময় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। বিভাগটিতে ভর্তি রোগীর সংখ্যা ৭৫৫ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৭৪, বরিশাল বিভাগে ১৬৭, চট্টগ্রাম বিভাগে ১৫০, রাজশাহী বিভাগে ১৩৩, ময়মনসিংহ বিভাগে ৭৬ এবং রংপুর বিভাগে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৬১ জন মারা গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৮৮, চট্টগ্রাম বিভাগে ৫২, ময়মনসিংহ বিভাগে ৪০, বরিশাল বিভাগে ৩৩, রাজশাহী বিভাগে ৩১, রংপুর বিভাগে ৯ এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন