শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৮, ২৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। একই সময় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন। এ সময় নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে নিশ্চিত ও সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩১৪ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া নিশ্চিত হাম রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৩, সিলেটে ৩৫ ও চট্টগ্রামে ৮ জন রয়েছেন। এ সময় ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুর বিভাগে নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।
অন্যদিকে, সন্দেহজনক হাম রোগী শনাক্তের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৫৭৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ২৪৩, সিলেটে ১৭৯, বরিশালে ৯৫, খুলনায় ৯৩, ময়মনসিংহে ৭৬, রাজশাহীতে ৩৮ এবং রংপুরে ২২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
এমপি/ আরআই