বাবার নির্যাতনে ঢামেকে চিকিৎসাধীন শিশুর মৃত্যু
মাত্র দুই মাস বয়স। নিজের কষ্ট জানানোরও বয়স হয়নি শিশু সাবিহা ইসলাম রোজার। এক হাত ভাঙা, সারা শরীরে কালশিটে ও গুরুতর শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছিল সে। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল শিশুটি।