শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:০৮, ১৩-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কৃত্রিম রং ব্যবহার করা পাপড় ও ফ্রাইমস না খাওয়ার পরামর্শ দেয় তামিলনাড়ু খাদ্যনিরাপত্তা বিভাগ।
পাপড় ভারত ও বাংলাদেশের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি। অনেকেই বিকেলের নাশতা বা খাবারের সঙ্গে এটি খেয়ে থাকেন। বাজারে বিভিন্ন ধরনের পাপড় ও ফ্রাইমস পাওয়া গেলেও রঙিন খাবারগুলো বিশেষ করে শিশুদের বেশি আকৃষ্ট করে।
তামিলনাড়ু খাদ্যনিরাপত্তা বিভাগের মতে, কৃত্রিম রং ব্যবহার করা এসব খাবার নিয়মিত খেলে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি কিডনির ক্ষতির আশঙ্কাও থাকে। দীর্ঘদিন এসব খাবার খেলে ক্যানসারের ঝুঁকি বেড়ে যেতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে মাদুরাইয়ের একটি গুদাম থেকে প্রায় ২২ টন অবৈধভাবে মজুত করা কৃত্রিম রংযুক্ত পাপড় ও ফ্রাইমস জব্দ করা হয়। এরপরই এসব খাবার নিয়ে নতুন করে সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
একজন কর্মকর্তা বলেন, পাপড় ও এ ধরনের খাবারে কোনো ধরনের কৃত্রিম রং ব্যবহার করা নিষিদ্ধ। কারণ এসব রং দীর্ঘমেয়াদে মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
তাই পাপড় ও ফ্রাইমস কেনার সময় কৃত্রিম রং ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে ভোক্তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তামিলনাড়ু খাদ্যনিরাপত্তা বিভাগ।
এমপি/ আরআই