শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৩, ৩১-০৭-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (৩১ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আউটডোরে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া জরুরি বিভাগ প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকে।
চিকিৎসকের পরামর্শ ছাড়াও জটিল ও গুরুতর রোগীদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ রয়েছে। সরকার নির্ধারিত নামমাত্র ফিতে প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়। পাশাপাশি ভর্তি ও বহির্বিভাগের রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
হাসপাতালটিতে দীর্ঘমেয়াদি ব্যথা ও মানসিক স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন থেরাপির ব্যবস্থাও রয়েছে। এর মধ্যে নামমাত্র ফিতে হিজামা, কটি বস্তি এবং শিরোধারা সেবা দেওয়া হয়। অন্যদিকে আকুপাংচার ও ইয়োগা সেশন সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় তথ্যের জন্য তাদের হোয়াটসঅ্যাপ হটলাইন ০১৭৭৩-৪৯৫৫৪১-এ (শুধু বার্তা পাঠিয়ে) যোগাযোগ করা যাবে।
কম খরচে প্রাকৃতিক ও তুলনামূলকভাবে পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসাসেবা গ্রহণে মিরপুরসহ আশপাশের এলাকার মানুষকে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এমপি/ আরআই