শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯, ১৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
২০০৭ সালের এই দিনে ৬৬ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি। তার পারিবারিক বাড়ি ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার শিলাসী এলাকায়।
অধ্যাপক ডা: এম এ হাদী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টাও ছিলেন। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের স্ট্যান্ডিং রিকগনিশন কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
কর্মজীবনের শুরুতে ১৯৭৩ থেকে ১৯৮০ সাল পর্যন্ত খুলনা সদর হাসপাতাল ও নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে কনসালট্যান্ট সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক হাদী। পরে ঢাকা মেডিকেল কলেজে শিক্ষকতা শুরু করেন। সেখানে ইউরোলজির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কলেজটির অধ্যক্ষ ছিলেন।
২০০১ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ২০০৬ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিসিপিএসের সভাপতি এবং ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন।
চিকিৎসক, শিক্ষক, সার্জন ও প্রশাসক হিসেবে অধ্যাপক এম এ হাদী দেশের চিকিৎসাশিক্ষা, উচ্চতর চিকিৎসাব্যবস্থা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস তাকে সম্মানসূচক এফসিপিএস ডিগ্রি প্রদান করে।
এমপি/ আরআই