শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩, ১৯-১১-২০২৬ | আপডেট: ১০:৫৮, ১৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে দেশ-বিদেশের ক্যান্সার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক ক্যানসার কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘একটা স্বাস্থ্য ব্যবস্থায় সবচেয়ে বিশেষজ্ঞ সবচেয়ে লিডারশিপ জায়গায় থাকেন চিকিৎসকরা। পাশাপাশি সেখানে নার্সরা থাকেন, মেডিকেল টেকনোলজিস্টরা থাকেন এবং অন্যান্য আরও বিভিন্ন প্যারামেডিকেল স্টাফ থাকেন। কিন্তু সবাইকে নেতৃত্ব দেওয়া স্পেশালি টেকনিক্যাল লিডারশিপটা ডাক্তারদেরকেই দিতে হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা স্বাস্থ্য খাতের এই বিশাল বাজেট নিয়ে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সেবাকে এমনভাবে পৌঁছে দিতে চাই—বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আজকে যেমন আছে, গতকাল যেমন ছিল, কালকে এবং আগামী দিনগুলোতে তা একেবারে অন্যরকম যেন দেখা যায়। আমরা যে চিকিৎসাগুলো পেয়েছি আমাদের সন্তানরা যেন তার চেয়ে বেশি ভালো চিকিৎসা পায়। আমাদের ওভারঅল স্বাস্থ্যের অবস্থা যেমন আছে; আমাদের পরের জেনারেশন যেন সেটা পায়। আমাদের দিক থেকে এবং চিকিৎসকদের দিক থেকে যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠি।’
ড. এম এ মুহিত বলেন, ‘বর্তমান সিনারিও হচ্ছে আমাদের উপজেলা হাসপাতালগুলোতে অর্ধেক পদে চিকিৎসক নেই। একই সাথে ঢাকায় কয়েকটি বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু অনেক বেশি সংখ্যক চিকিৎসকের পদায়ন আছে। আমি চাই এই ব্যাপারটা একটা কোলাবোরেটিভ ওয়েতে সুন্দরভাবে সমাধান করি, যাতে চিকিৎসকদের পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি পায়। মানুষের চোখে যেন ডাক্তাররা যে সম্মানের জায়গায় সবসময় ছিল এবং থাকার কথা সেই সম্মানের জায়গায় যেন আমরা থাকতে পারি।’
এমপি/ আরআই