ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

সংসদ সদস্যের ক্লিনিকে ফের হামলা-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৭, ১৯-১১-২০২৬

সংসদ সদস্যের ক্লিনিকে ফের হামলা-অগ্নিসংযোগ

ছবি: মেডিকেল পোস্ট

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবরের আরাফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা মিছিল নিয়ে হাসপাতালটিতে হামলা চালান।

জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাতেও হামলাকারীরা প্রথমে পাঁচতলা ভবনের নিচতলায় প্রবেশ করে প্যাথলজি বিভাগ, রিসিপশন ও ডা: কে এম বাবরের ব্যক্তিগত অফিসকক্ষ ভাঙচুর করে। পরে নিচতলা থেকে বিভিন্ন আসবাবপত্র বাইরে এনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে আসবাবপত্রের পাশাপাশি ভবনের সামনের অংশের সাইনবোর্ডও পুড়ে যায়।

ওই ঘটনার পর ক্লিনিকের দ্বিতীয় তলায় থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে দেয় বলে জানা গেছে।

এমপি/ আরআই

আরও পড়ুন