শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫২, ১৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে হাসপাতালের জরুরি বিভাগের পাশের রাস্তা থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, হাসপাতালের জরুরি বিভাগের পাশে আনাস হোটেলের বিপরীত দিকের রাস্তায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মৃত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং হাসপাতালসংলগ্ন এলাকায় থাকতেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক জানান, স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পেরেছেন ওই নারী একই এলাকায় থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমপি/ আরআই