শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৮, ১৯-১১-২০২৬ | আপডেট: ৪:৩৩, ১৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালীর আইইডিসিআর অডিটোরিয়ামে এক সায়েন্টিফিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল মাইক্রোবায়োলজিস্টসের (বিএসএমএম) উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘ওয়ান হেলথ, ওয়ান অ্যাকশন: প্রিভেন্ট এএমআর নাও’। এতে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিভিন্ন দিক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আলোচনায় আমন্ত্রিত অতিথি ও বক্তারা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি মোকাবিলা, অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন করণীয় তুলে ধরেন।
সংশ্লিষ্টদের মতে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় মানবস্বাস্থ্য, প্রাণিসম্পদ ও পরিবেশ—এই তিনটি খাতের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।
এমপি/ আরআই