শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৫, ১৯-১১-২০২৬ | আপডেট: ১০:৫৯, ১৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৫৫, চট্টগ্রাম বিভাগে ৩১১, বরিশাল বিভাগে ২১৩, খুলনা বিভাগে ১৯০, রাজশাহী বিভাগে ১১৫, রংপুর বিভাগে ৬০, ময়মনসিংহ বিভাগে ৫০ এবং সিলেট বিভাগে ২১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৩৩ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬২ হাজার ৮০৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৬১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এমপি/ আরআই