শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৪, ১৯-১১-২০২৬ | আপডেট: ১০:৫৮, ১৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে দেশ-বিদেশের ক্যান্সার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১১তম বাংলাদেশ আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা: জুবাইদা রহমান বলেন, ‘আমরা আজ এখানে একত্রিত হয়েছি নারীদের প্রাণঘাতী ক্যান্সার প্রতিরোধ এবং মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যে। বাংলাদেশের বিশাল জনসংখ্যার ৫০ দশমিক ৮ শতাংশ নারী। আমাদের মা ও বোনদের জীবন রক্ষায় আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের শহর ও গ্রামে লাখ লাখ নারী নীরবে যন্ত্রণা সহ্য করছেন। পরিবারের অগ্রাধিকার তালিকায় তারা নিজেদের স্বাস্থ্যকে সবচেয়ে নিচে রাখেন। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা সম্পর্কে তথ্য এবং এসব সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করা গেলে বাংলাদেশে এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে, যেখানে প্রত্যেক মানুষ মর্যাদা ও সম্মানের সঙ্গে চিকিৎসা পাবেন এবং সবার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ক্যান্সারের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আমরা যা প্রতিরোধ করতে পারি, তা প্রতিরোধ করতে চাই। রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং এড়ানো সম্ভব এমন দুর্ভোগ কমানোই আমাদের লক্ষ্য। কোনো রোগীকে যেন চিকিৎসার বাইরে রাখা না হয়।’
জুবাইদা বলেন, ‘সম্ভাব্য চিকিৎসাসেবা এবং বাস্তবে অনেক নারী যে সেবা পান, তার মধ্যকার ব্যবধান একটি বৈষম্য, যা আমরা পরিবর্তন করতে পারি। সময়মতো চিকিৎসাসেবা পাওয়া রোগের পরিণতি পরিবর্তন করতে পারে। একজন নারীর বেঁচে থাকার অধিকার কখনোই তিনি কোথায় বসবাস করেন, তার ওপর নির্ভর করা উচিত নয়।’
ডা: জুবাইদা বলেন, ‘বিদ্যালয়ে অধ্যয়নরত এবং বিদ্যালয়ের বাইরে থাকা—সব মেয়ের কাছে টিকাদান কর্মসূচি পৌঁছে দিতে হবে। শহর ও গ্রামাঞ্চলের সব নারীর জন্য ক্যান্সার স্ক্রিনিং বা রোগ শনাক্তকরণ পরীক্ষা নিশ্চিত করতে হবে। পরীক্ষায় কোনো নারীর শরীরে রোগের উপস্থিতি পাওয়া গেলে তার রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। ফলোআপসহ পরীক্ষা প্রতিরোধ নিশ্চিত করে। আর রোগ নির্ণয়ের পর সাশ্রয়ী চিকিৎসার ব্যবস্থা করাই প্রকৃত অর্থে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করা। পাশাপাশি শক্তিশালী রেফারেল ব্যবস্থা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, অস্ত্রোপচার, ওষুধ, রেডিওথেরাপি এবং উপশমমূলক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। যাতে কোনো নারী হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে ঘুরতে ঘুরতে চিকিৎসাসেবার বাইরে চলে না যান।’
একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে জুবাইদা বলেন, ‘সরকার, স্বাস্থ্য পেশাজীবী, ক্যান্সারজয়ী ব্যক্তি, নাগরিক সমাজ এবং উন্নয়ন সহযোগীদের একসঙ্গে কাজ করতে হবে। এর মাধ্যমে আমরা চিকিৎসাসেবা পাওয়ার দূরত্ব ও প্রতিবন্ধকতা কমাতে পারব।’
এমপি/ আরআই