শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪১, ১৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে আহতদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন প্রতিমন্ত্রী। এ সময় তাদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বুধবার রাতে কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মিনিবাস তাদের ধাক্কা দেয়। এতে অন্তত সাতজন আহত হন।
আহতরা হলেন—চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম ইমরান, ইকরাম হোসেন, ফরহাদুল ইসলাম, মামুনুর রশিদ ও আবুল কালাম।
এমপি/ আরআই