শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৩, ১৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
‘বিশ্ব টয়লেট দিবস’ উপলক্ষে গতকাল (১৮ নভেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ উদ্যোগের কথা জানানো হয়।
হারপিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর প্রকাশিত স্বাস্থ্যবিধি বিষয়ক কমিকের দুই চরিত্র দীপু ও তুশিকে নিয়ে তৈরি হয়েছে ‘দীপু-তুশির হাইজিন অভিযান’ নামের অ্যানিমেটেড সিরিজটি। ছোট ছোট গল্পের মাধ্যমে শিশুদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করাই এর লক্ষ্য। হারপিক বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি দেখা যাবে।
এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ইখতিয়ার উদ্দীন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান তালুকদার এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রকল্প পরিচালক মো. গোলাম মোক্তাদির উপস্থিত ছিলেন।
এ ছাড়া রেকিট বাংলাদেশের ম্যানেজার (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) মো. রাকিব উদ্দিন, সিনিয়র ম্যানেজার তাবাসের আহমেদ, হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক, মজার ইশকুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ উপস্থিত ছিলেন।
এমপি/ আরআই