ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৭, ০৬-১০-২০২৬

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

ছবি: মেডিকেল পোস্ট

ডেঙ্গু মশার বিস্তার রোধ ও নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে গেন্ডারিয়া থানার ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজে ময়লা পরিষ্কার করেন এবং ড্রেন পরিষ্কারের কাজে অংশ নেন। ডেঙ্গুর প্রজননস্থল তৈরি না হয়, সেজন্য সড়ক, ড্রেন ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন সড়ক ও ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

এদিকে, ইশরাক হোসেনের নেতৃত্বে ঢাকা-৬ আসনের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন