শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৭, ০৯-১০-২০২৬ | আপডেট: ৩:০৮, ০৯-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের কর্তব্যরত চিকিৎসক মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ইদ্রিস আলীর স্ত্রী হারিছা বেগম, নান্দাইল উপজেলার ফরিদ মিয়ার ছেলে মিনহাজ এবং টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার হযরত আলীর স্ত্রী মরিয়ম বেগম।
চিকিৎসক মো. সেলিম উদ্দিন জানান, মৃত তিনজনের মধ্যে দুজনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয়েছে। তিনজনেরই ডেঙ্গু জ্বরের পাশাপাশি অন্যান্য শারীরিক জটিলতা ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ৩১ জন বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ১৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১০৭ জন পুরুষ, ৪৪ জন নারী ও ১০ জন শিশু। চিকিৎসাধীন রোগীদের মধ্যে দুজন আইসিইউতে রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৩৯৭ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
এমপি/ আরআই