ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১৪, ০৯-১০-২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসকান আরা মিম নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত মুসকান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা মাহবুব আলমের মেয়ে।

শুক্রবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: মাহবুব হাসান। এর আগে, দিবাগত রাত আড়াইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুসকানের মৃত্যু হয়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিবাগত রাত ১টার দিকে জেলা হাসপাতালে ভর্তি হয় মুসকান। ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

জেলার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে সিভিল সার্জন ডা: এ কে এম শাহাব উদ্দীন জানান, গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নতুন করে ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৫ জনই চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরও জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন