শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০২, ১১-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
রোববার (১১ অক্টোবর) হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
জানা যায়, মারা যাওয়া তরুণের নাম সাইফ। তিনি জামালপুর সদর এলাকার হযরত আলীর ছেলে। গত ১০ অক্টোবর রাত ৮টা ২০ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হন। পরদিন ১১ অক্টোবর সকাল ৬টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক তথ্যমতে, ডেঙ্গুজনিত শক সিনড্রোমের কারণে অপরিবর্তনীয় হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের কার্যকারিতা বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৪ জন পুরুষ, ৩৬ জন নারী ও ১৭ জন শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা: মো. সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির পাশাপাশি অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সতর্ক থাকতে হবে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৬২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে।
এমপি/ আরআই