শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৯, ১১-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় একজন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকাগুলো থেকে। এ ছাড়া খুলনা বিভাগে ৩০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৩, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৫০, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৫০, বরিশাল বিভাগে ২৩৬, রাজশাহী বিভাগে ১৬০, রংপুর বিভাগে ৮৪, ময়মনসিংহ বিভাগে ৭০ এবং সিলেট বিভাগে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি কর্পোরেশনসহ, মারা গেছেন ১৩৩ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৬৩, চট্টগ্রাম বিভাগে ২৭, বরিশাল বিভাগে ২৪, ময়মনসিংহ বিভাগে ২৩, রাজশাহী বিভাগে ২২, রংপুর বিভাগে ছয় এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
এমপি/ আরআই