ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৫, ৩০-১০-২০২৬

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬২ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৭৩ জন। আর চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় ঢাকা বিভাগের হাসপাতালে ৪৩৫ জন, চট্টগ্রামে ২৬৮ জন, খুলনায় ২৩১ জন, ময়মনসিংহে ৭৫ জন, রাজশাহীতে ১১২ জন, রংপুরে ৪৮ জন, সিলেটে ১১ জন এবং বরিশালে ১৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এমপি/ আরআই

আরও পড়ুন