ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

অল্টারনেটিভ মেডিসিনের পরিচালক হলেন ডা: আবদুর রহিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১৫, ৩০-১০-২০২৬

অল্টারনেটিভ মেডিসিনের পরিচালক হলেন ডা: আবদুর রহিম

ছবি: মেডিকেল পোস্ট

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যাপক ডা: মো. আবদুর রহিমকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিসিন বিভাগের পরিচালক পদে বদলি করা হয়েছে।

গতকাল (২৯ অক্টোবর) স্বাস্থ্যসেবা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখ করা পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। তাকে আগামী ১ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করতে বলা হয়েছে।

জানা গেছে, অধ্যাপক ডা: আবদুর রহিম ঢাকা ডেন্টাল কলেজের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এমপি/ আরআই

আরও পড়ুন