শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৬, ০২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২ নভেম্বর) দিবসটি উপলক্ষে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা বিভিন্ন স্থানে দেয়ালে সচেতনতামূলক পোস্টার লাগিয়ে সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করেন।
প্রচারণায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও মানবিক মূল্যবোধ তুলে ধরা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে নিয়মিত রক্তদাতা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, রক্তদান শুধু মানবিক কাজ নয়, এটি একজন মানুষের জীবন বাঁচানোর মহৎ সুযোগ। স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে তরুণ প্রজন্মসহ সব সুস্থ ও সক্ষম মানুষকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত সচেতনতা ও মানবিক উদ্যোগের মাধ্যমে রক্তদাতা-সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
নওগাঁ ব্লাড সার্কেল পলিটেকনিক শাখার সাধারণ সম্পাদক মো. হায়ালিল জানান, তাদের লক্ষ্য শুধু মুমূর্ষু রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা নয় বরং সমাজের সর্বস্তরে রক্তদানের সচেতনতা ছড়িয়ে দিয়ে নতুন স্বেচ্ছায় রক্তদাতা তৈরি করা। এ লক্ষ্যেই পোস্টার ও প্ল্যাকার্ডের মাধ্যমে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসূতিসেবা ও বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় প্রতিদিন অসংখ্য মানুষের রক্তের প্রয়োজন হয়। জরুরি মুহূর্তে রক্তের অভাবে রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়। এ পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. সোলেমান, আল নাফি, মাসুম বিল্লাহ, মো. রেজুয়ান আহমেদ, মো. হাসিন আলমাস সামিত, মো. রাফিউল ইসলাম মাহি, পাপ্পু সরকার, মো. মোসাদ্দিকুলসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
এমপি/ আরআই