শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৩, ০২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ঢাকায় পাকিস্তান হাইকমিশনে জমা দিতে হবে।
আবেদনকারীদের বাংলাদেশের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিকে রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে এবং এ দুটি বিষয়ে পৃথকভাবে অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
এ ছাড়া পাকিস্তানের এমডিক্যাট পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর অথবা বিদেশি এমক্যাট কিংবা ইউক্যাট পরীক্ষায় নির্ধারিত যোগ্যতা অর্জন করতে হবে।
আবেদনকারীদের বৈধ পাসপোর্ট, পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপত্তা ছাড়পত্র এবং শিক্ষাগত সনদের সমমান নির্ধারণের সনদ থাকতে হবে। চূড়ান্ত ভর্তি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের যোগ্যতা যাচাই ও আসনপ্রাপ্যতার ওপর নির্ভর করবে।
আগ্রহী শিক্ষার্থীরা পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক বিভাগের ওয়েবসাইট (www.ead.gov.pk) থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি, পাসপোর্টের কপি, পাসপোর্ট আকারের চার কপি ছবি এবং সমমান সনদ জমা দিতে হবে। আবেদনপত্র চার সেটে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঢাকার গুলশান-২-এর ৭১ নম্বর সড়কে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে আবেদনপত্র পৌঁছাতে হবে।
এ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ফি, যাতায়াত, আবাসনসহ অন্যান্য খরচ নিজেদের বহন করতে হবে।
এমপি/ আরআই