শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৩, ০৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর রোডে অবস্থিত এরিস্টো আই হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
‘আমরা নারী’র পক্ষে এতে স্বাক্ষর করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি (লিগ্যাল অ্যাডভোকেসি) ব্যারিস্টার ফারজানা আওয়াল তটিনী, সেক্রেটারি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ডা: রাকিবুল হাসান মুরাদসহ অন্যান্যরা।
অন্যদিকে, এরিস্টো আই হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা: কামরুল হাসান খান, হেড অব অপারেশনস প্রফেসর ডা: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ দেলোয়ার হোসাইন এবং ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. আনামুল হক।
সমঝোতা স্মারক অনুযায়ী, ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এরিস্টো আই হাসপাতালের নির্ধারিত বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ ছাড় এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পাবেন।
এ ছাড়া চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, চোখের রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা বিস্তারে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, নারী ও শিক্ষার্থী সমাজসহ বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে সচেতনতামূলক সেমিনার, মতবিনিময় সভা ও স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এমপি/ আরআই