শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:৫৭, ০৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব তেনেরিফের ৩০ বছর বয়সি ফরোয়ার্ড দে মিগেল গত সোমবার আন্দোরার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষক হেসুস ওনোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে মাঠে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলেও মঙ্গলবার তার মৃত্যু হয়।
ঘটনার পর তদন্তে নেমেছে স্পেনের জাতীয় পুলিশ। সংঘর্ষটি স্বাভাবিক খেলার অংশ ছিল, নাকি এর বাইরে গিয়ে গোলরক্ষক চ্যালেঞ্জ করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মাঠে দে মিগেলকে দেওয়া চিকিৎসার বিষয়টিও তদন্তের আওতায় আসতে পারে।
স্পেনের জরুরি সেবাকর্মীদের সংগঠনের সভাপতি এলভিরা গনসালেস জানিয়েছেন, চিকিৎসার প্রক্রিয়া আন্তর্জাতিক মান মেনে হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। তার মতে, হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিকে প্রথম মিনিট থেকেই সিপিআর দেওয়া এবং দ্রুত ডিফিব্রিলেটর ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এমপি/ আরআই