শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩, ০৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংগঠনটির সভাপতি ডা: মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডা: এ এম শামীম এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গত ৩ নভেম্বর মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটিয়া-মোহাম্মদপুরে অবস্থিত সিটি হাসপাতাল লিমিটেডে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করে। একই রাতে খুলনার শামসুর রহমান সড়কে অবস্থিত আবদুল্লাহ হাসপাতালেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বিবৃতিতে নেতারা বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুনির্দিষ্ট তদন্ত নিশ্চিত করতে হবে। এজন্য তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা আরও বলেন, কোনো ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা জনতার মাধ্যমে বিচার করার সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সঙ্গে হাসপাতাল, চিকিৎসাসেবা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।
বিবৃতিতে হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বিপিএইচসিডিএর মতে, রোগীদের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদা সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এমপি/ আরআই