শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৯, ০৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন এবং চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৭ জন মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। বিভাগটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৫২৭ জন। এ ছাড়া একই সময় ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২২০ জন। একই সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সব মিলিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১ হাজার ১৫৩ জন রোগী।
এমপি/ আরআই